
কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : প্রথম ডিভিশনের ফুটবল খেলায় বড় অঘটন। সোমবার কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় কল্যাণীতে কলকাতা পোর্ট ট্রাস্ট এর কাছে ৫-০ গোলের ব্যবধানে মহমেডান আ্যথলেটিক ক্লাব হারল এবং পাঁচ গোলে জিতেছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে, নৈহাটি স্টেডিয়ামে সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন ৩-২ গোলে সার্দান সমিতিকে হারিয়েছে। চাকদহ স্টেডিয়ামে ঐক্য সম্মিলনীও এদিন ১-০ গোলে জিতল। এক গোলে হারল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে সেইল। অন্যদিকে, হাওড়ার মাকড়দহ ইউনিয়ন গ্রাউন্ডে বি এন আর রিক্রিয়েশন ক্লাব এক গোলে রাজস্থান ক্লাবকে হারিয়ে দিয়েছে। সুবার্বান ক্লাবের সঙ্গে বড়িশা স্পোর্টিং ক্লাবের খেলার ফলাফল ১-০ গোলের ব্যবধানে জয়ী সুবার্বান ক্লাব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত