চন্দ্রহাস দাশের অপরাজিত ৬৭ রানে রাজস্থানের বিরুদ্ধে বাংলার দুরন্ত জয়
কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : চন্দ্রহাস দাশের অপরাজিত ৬৭ রানের সুবাদে রাজস্থানের বিরুদ্ধেই বাংলার দুরন্ত জয়। বৃহস্পতিবার কর্নেল সি কে নাইডু ট্রফির এলিট বিভাগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ছয় উইকেটে দুরন্ত জয় তুলে নিল বাংলার অনূর্ধ্ব-২৩ দল। দলের এই
কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ক্রিকেটে বাংলার জয়


কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : চন্দ্রহাস দাশের অপরাজিত ৬৭ রানের সুবাদে রাজস্থানের বিরুদ্ধেই বাংলার দুরন্ত জয়।

বৃহস্পতিবার কর্নেল সি কে নাইডু ট্রফির এলিট বিভাগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ছয় উইকেটে দুরন্ত জয় তুলে নিল বাংলার অনূর্ধ্ব-২৩ দল। দলের এই সাফল্যের অন্যতম কারিগর চন্দ্রহাস দাশ। তাঁর অপরাজিত ৬৭ রানের ইনিংস ও এর পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুখমীত সিং এবং সৈয়দ ইরফান আফতাব।

উল্লেখ্য, এদিন ম্যাচে ব্যাটে-বলে সম্মিলিত পারফরম্যান্সের সুবাদেই রাজস্থানের বিরুদ্ধে দাপট দেখায় বাংলা। খেলায় রান তাড়া করতে নেমে চন্দ্রহাসের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে বিশেষ সাহায্য করে। চাপের মুখেও উইকেট ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। তাঁর অপরাজিত ইনিংস বাংলার জয়ের পথ অনেকটাই মসৃণ করে দেয়। অন্যদিকে, বল হাতে সুখমীত ও ইরফানের কার্যকর বোলিং রাজস্থানের বিরুদ্ধে বাংলাকে লড়াইয়ে এগিয়ে রাখে। দুই বোলারের গুরুত্বপূর্ণ অবদান দলের জয়ের ভিত অনায়াসেই গড়ে দেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande