আইএসএল ২০২৬-২৭: মোহনবাগান এসজিকে হারাল নর্থইস্ট ইউনাইটেড
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : সোমবার অসমের গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে (ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ১-০ গোলে মোহনবাগানকে পরাজিত করেছে। ভারতীয় মিডফিল্ডার জিথিন এমএস বদলি হিসেবে মাঠে নেমে অতিরিক্ত সময়
আইএসএল ২০২৬-২৭: মোহনবাগান এসজিকে হারাল নর্থইস্ট ইউনাইটেড


কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : সোমবার অসমের গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে (ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ১-০ গোলে মোহনবাগানকে পরাজিত করেছে।

ভারতীয় মিডফিল্ডার জিথিন এমএস বদলি হিসেবে মাঠে নেমে অতিরিক্ত সময়ে(৯০+২) জয়সূচক গোল করে নর্থইস্ট ইউনাইটেডকে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ১-০ গোলে জয় এনে দিয়েছেন।

উল্লেখ্য,এই মরসুমে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান পেনাল্টিতে হাইল্যান্ডার্সকে হারিয়েছিল।

আগামী ১৬ অক্টোবর স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হতে মোহনবাগান দিল্লিতে, আর তার দুদিন পর নর্থইস্ট ইউনাইটেড আতিথ্য দেবে কেরালা ব্লাস্টার্সকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande