
কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : বাংলার অনূর্ধ্ব - ১৯, ভিনু মানকঁড় ট্রফি এলিটে বাংলার জয় ৭ উইকেটে। সোমবার গোয়া - র বিরুদ্ধে তাদের এই অনায়াসেই জয়। বাংলার ব্যাটসম্যান সুধাংশু পান্ডে এদিন খেলায় অপরাজিত শতরানের ইনিংস উপহার দিয়েছে। সে ১০১ রানে (১০৬ বলে) অপরাজিত থাকে। সতীর্থ আত্মজা মন্ডল - ৯৫ রান (১১৪ বলে ) করে। উল্লেখ্য, এদিন খেলায় গোয়া নির্ধারিত ৫০ ওভারে প্রথম ব্যাটিংয়ে - ৮ উইকেটে - ২৫৪ রান সংগ্রহ করে। দলের স্কোর - এ কে গুপ্তা - ৭৮ রান (১০৮ বলে) ও মিহির কুদালকার - অপরাজিত ৪৮ রান (৩৫ বলে ) করেছে। বাংলার দুই বোলারের সাফল্য ধরা পড়েছে। হৃদ্ধি নাগ চৌধুরী - ৩/৫১ রান ( ১০ ওভারে) এবং অনীশ রাঠি - ৩/৫৫ রান ( ১০ ওভারে) উইকেটে ভাঙন ধরিয়ে দিতে সমর্থ হয়েছে। যদিও এদিন ২৪ বল বাকি থাকতেই অর্থাৎ খেলা শেষ হতে বাকি ৪ ওভার আগেই ফয়সালা হয়েছে। এর জবাবে বাংলা দলের স্কোর - ৩/২৫৫ রান (৪৬ ওভারে)। ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলার খেলোয়াড়রা ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত