(আপডেট) উৎসবের মরশুমে স্বস্তি, ইউপিআই লেনদেনে এমডিআর চার্জ চালুর সিদ্ধান্ত স্থগিত
নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হল। ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু পার্সন-টু-মার্চেন্ট (পি২এম) লেনদেনে এই চার্জ কা
यूपीआई के लोगो को प्रतीकात्मक चित्र


यूपीआई और सर्विसेज स्टीयरिंग कमेटी  के जारी लेटर का प्रतीकात्मक चित्र


নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হল। ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু পার্সন-টু-মার্চেন্ট (পি২এম) লেনদেনে এই চার্জ কার্যকর হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দীপাবলির পরে এই নিয়ম চালু করা হবে। কবে থেকে তা কার্যকর হবে, সেই তারিখ পরে ঘোষণা করা হবে।

মঙ্গলবার ‘এক্স’-এ একটি পোস্টে ইউপিআই স্টিয়ারিং কমিটি জানিয়েছে, দশেরা, দীপাবলি ও ছটপুজোকে ঘিরে কেনাকাটার ব্যস্ততার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিল্প ও বাণিজ্য সংস্থা, ফিনটেক সংস্থা এবং পেমেন্ট অ্যাগ্রিগেটরদের তরফে এই চার্জ চালু করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিষয়টি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এবং অর্থ মন্ত্রকের কাছেও জানানো হয়। সংশ্লিষ্ট মহলের সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতেই চার্জ চালুর সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির বিবৃতিতে জানানো হয়েছে।

ইউপিআই এমডিআর কী?

মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর হল ডিজিটাল পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা বা ব্যাঙ্কের নেওয়া চার্জ। গত মাসে ইউপিআই স্টিয়ারিং কমিটি ২,০০০ টাকার বেশি অঙ্কের নির্দিষ্ট কিছু পি২এম লেনদেনে এমডিআর চালুর প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে চার্জ কার্যকর হওয়ার কথা ছিল। আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত থাকায় উৎসবের মরশুমে সংশ্লিষ্ট লেনদেনগুলিতে নতুন চার্জ চালুর বিষয়টি পিছিয়ে গেল।

হিন্দুস্থান সমাচার / Sachin Budhauliya




 

 rajesh pande