১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে ভারত : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে নিজের ভাষণে সুশাসনের মূল দর্শন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তির কল্যাণমূলক ব্যবহারের রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, সরকারের কর্তৃ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে নিজের ভাষণে সুশাসনের মূল দর্শন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তির কল্যাণমূলক ব্যবহারের রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, সরকারের কর্তৃত্ব বা ক্ষমতার লক্ষ্য নাগরিকদের ব্যবস্থার ওপর পরনির্ভরশীল করে তোলা নয়, বরং তাঁদের আত্মনির্ভর ও সক্ষম করে তোলা। এই পথ অনুসরণ করেই গত দশ বছরে ভারত ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ক্ষমতা, ধনসম্পদ ও জ্ঞানের সদ্ব্যবহারের দর্শন ব্যাখ্যা করে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান, সম্পদ এবং ক্ষমতা যাঁর হাতেই থাকুক না কেন, তিনি সেগুলির কী ব্যবহার করছেন—তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতার আসল সার্থকতা নিহিত থাকে তার উদ্দেশ্যের মধ্যে, এবং বর্তমান সময়ে এই দর্শনটি বোঝা অত্যন্ত জরুরি।।আমাদের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য আমাদের এই শিক্ষাই দিয়েছে। ভারতে আমরা আমাদের শাসনব্যবস্থা ও কর্মসংস্কৃতিতে এই দর্শনের সফল প্রয়োগ করে দেখিয়েছি।

নাগরিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, সরকারের কাছে কর্তৃত্ব থাকে, কিন্তু সেই ক্ষমতার উদ্দেশ্য কখনই নাগরিকদের ব্যবস্থার ওপর নির্ভরশীল করে তোলা হওয়া উচিত নয়। বরং সরকারের মূল উদ্দেশ্য হওয়া উচিত নাগরিকদের শক্তিশালী ও সক্ষম করে তোলা—এবং ভারত আজ দৃঢ়ভাবে সেই পথেই এগোচ্ছে। এই নীতি অনুসরণ করেই ভারত গত দশ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে, যা বিশ্বের বহু দেশের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে ভারতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে 'এআই ইমপ্যাক্ট সামিট' অনুষ্ঠিত হয়েছিল, যার ভূয়সী প্রশংসা করেছিল স্বয়ং ব্লুমবার্গও। সেই সম্মেলনে মানবতার স্বার্থে এআই-এর ব্যবহারের পাশাপাশি পশুপাখি ও প্রাণীজগতের কল্যাণে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো যায়, তা নিয়েও বিশদ আলোচনা হয়েছে। এই দূরদৃষ্টিই প্রমাণ করে যে ভারত যত বেশি সক্ষম ও আত্মনির্ভর হয়ে উঠবে, বিশ্ব ও সমগ্র মানবজাতির জন্য তা ততটাই কল্যাণকর হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande