গুজরাটের ভারুচে ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫
ভারুচ (গুজরাট), ১৭ অক্টোবর (হি.স.): গুজরাটের ভারুচ জেলার ভাগ্রা তালুকের সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। শুক্রবার গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ
গুজরাটের ভারুচে ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫




ভারুচ (গুজরাট), ১৭ অক্টোবর (হি.স.): গুজরাটের ভারুচ জেলার ভাগ্রা তালুকের সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। শুক্রবার গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভাগ্রা তালুকের মামলতদার ভাইরাল ভাসাওয়া টেলিফোনে ৫ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ কারখানাটির চুল্লিতে (রিঅ্যাক্টর) প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে রিঅ্যাক্টরের একটি অংশ ভেঙে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। সংলগ্ন অফিস, পরীক্ষাগার (ল্যাবরেটরি) এবং বয়লার ইউনিটের সিমেন্টের ছাদ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পরপরই গোটা চত্বর ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলের উল্টো দিকের ভবনে কর্মরত এক প্রত্যক্ষদর্শী কর্মী প্রতাপ সিংহ জানান, রাত দশটা নাগাদ বিকট শব্দে রিঅ্যাক্টর ফেটে যাওয়ার পর ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়, কিছুই দেখা যাচ্ছিল না। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অ্যাম্বুল্যান্স।
বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ও কারখানা পরিদর্শক দল। কারখানায় প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হচ্ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
---
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ



 

 rajesh pande