
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ড সফরের জন্য ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ডাক পাওয়ায়, হংকং সিক্সেস ২০২৬-এ ভারতের অধিনায়কত্ব করবেন ক্রুনাল পান্ডিয়া।
৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য ভারতের সাত সদস্যের দলে ভুবনেশ্বরের পরিবর্তে গুজরাট টাইটানসের পেসার কুলবন্ত খেজরোলিয়া সুযোগ পেয়েছেন।
সংশোধিত ভারতীয় দল – হংকং সিক্সস ২০২৬:
**ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
**শশাঙ্ক সিং – পাঞ্জাব কিংস
**রাহুল তেওয়াতিয়া – গুজরাট টাইটানস
**নীতীশ রানা – দিল্লি ক্যাপিটালস
**রাহুল ত্রিপাঠি – কলকাতা নাইট রাইডার্স
**টি. নটরাজন – সানরাইজার্স হায়দ্রাবাদ
**কুলবন্ত খেজরোলিয়া – গুজরাট টাইটান্স।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি