
কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে রবিবার ছুটির দিনে রাজধানী দিল্লিতে বাংলার মুখোমুখি সার্ভিসেস। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলার। কাজেই তাদের দলগত স্কোর প্রথম ইনিংসে - ১৮৪ রান। এর জবাবে সার্ভিসেস - ৮৩ রান সংগ্রহ করে। যদিও ৫ টি উইকেট হারিয়ে গেছে। উল্লেখ্য, প্রথম দিনেই উভয় দলের তরফেও ব্যাটিংয়ে ও বোলিংয়ের পরিসংখ্যান একনজরে তুলে ধরা হয়েছে। এদিন ৫৪ ওভারে বাংলার সকলেই আউট হয়েছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ - ৫৬ রান করে যা সর্বাধিক। যোগ্য সঙ্গত করে সুদীপ ঘরামি - ৩৮ রান (৬৫ বলে)। বিপক্ষ দলের বোলার পুলকিত নারাং - ৫/৬৩ রান (১৬ ওভারে) ও অর্জুন শর্মা - ৩/৬৮ রান (২০ ওভারে)। উভয়েই ১০ এর মধ্যে ৯টি উইকেট তুলে নিয়েছে। এর পাল্টা বাংলার তিন বোলার - প্রদীপ্ত প্রামাণিক - ২/১৭ রান (১১ ওভারে), আমীর গণি - ২/২৪ রান (৯ ওভারে) ও শাহবাজ আহমেদ - - ১/২২ রান ( ৯ ওভারে)। সার্ভিসেস এর রজত পালওয়াল - ২৩ রানে অপরাজিত (৪৯ বল), শুভম রোহিল্লা - ১৭ রান (৩৯ বলে)। প্রসঙ্গতঃ ১০১ রানে পিছিয়ে রয়েছে সার্ভিসেস।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত