আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় ১৬ জনের দলে বাংলার তারকা পেসার আকাশদীপ
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : বাংলার তারকা পেস বোলার আকাশদীপ ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতেই খুশির বাতাবরণ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সে দেশেই সফরের জন্যে ভারতীয় দলে ঢুকলেন। আগামী টেস্ট সিরিজের জন্যে ১৬ জনের দলে সে নির্বাচিত হয়েছেন। শুভমান গিল (অধিন
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : বাংলার তারকা পেস বোলার আকাশদীপ ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতেই খুশির বাতাবরণ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সে দেশেই সফরের জন্যে ভারতীয় দলে ঢুকলেন। আগামী টেস্ট সিরিজের জন্যে ১৬ জনের দলে সে নির্বাচিত হয়েছেন। শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সোওয়াল, কে এল রাহুল (সহ - অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পন্হ (উইকেট রক্ষক), ও ধ্রুব জুরেল (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, অংশুল কাম্বোজ, যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ইরানি ট্রফি ক্রিকেটে সদ্য সমাপ্ত ভারতীয় একাদশ দলে বাংলা থেকে যে তিনজন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয় আকাশদীপ ছিল তাদের মধ্যেই অন্যতম। প্রসঙ্গতঃ শনিবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে , অভিনন্দন বার্তা ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande