তিন দিনের জন্য খুলছে নেপাল-চিন তাতোপানি সীমান্ত, চলবে শুধু পণ্যবাহী ট্রাক
কাঠমান্ডু, ১৭ অক্টোবর (হি. স.): নেপালে পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করতে তাতোপানি সীমান্ত ক্রসিংটি তিন দিনের জন্য সাময়িকভাবে খোলা হবে। কাঠমান্ডু থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তাতোপানি সীমান্ত ক্রসিংটি
তিন দিনের জন্য খুলছে নেপাল-চীন তাতোপানি সীমান্ত, চলবে শুধু পণ্যবাহী ট্রাক


কাঠমান্ডু, ১৭ অক্টোবর (হি. স.): নেপালে পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করতে তাতোপানি সীমান্ত ক্রসিংটি তিন দিনের জন্য সাময়িকভাবে খোলা হবে। কাঠমান্ডু থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তাতোপানি সীমান্ত ক্রসিংটি নেপাল ও চিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ।

শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী দীপক কুমার শাহের নিরন্তর প্রচেষ্টার পর, চিনা পক্ষ নেপালের অনুরোধ মেনে নিয়েছে এবং ক্রসিংটি সাময়িকভাবে খোলার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তাতোপানি সীমান্ত ক্রসিংটি ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এই সময়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হবে। উৎসব চলাকালীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারি উদ্যোগে এই চেকপয়েন্টটি সাময়িকভাবে খোলা হচ্ছে। আশা করা হচ্ছে, এটি নেপাল ও চিনের মধ্যে বাণিজ্য কার্যক্রম সহজতর করবে এবং উৎসব চলাকালীন সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটাবে। উল্লেখ্য যে, ২৬ আগস্ট ভোটেকোশিতে বন্যার পর চিন নিরাপত্তা ও ভৌগোলিক ঝুঁকির কথা উল্লেখ করে ৩১ আগস্ট থেকে তাতোপানি চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande