
কাঠমান্ডু, ১৮ অক্টোবর (হি. স.): নেপালের হিমালয় অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। তাপমাত্রার ক্রমাগত পতনে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন যে, রবিবার সকালে ১৭টি হিমালয় অঞ্চলের জেলার তাপমাত্রার তথ্য অনুযায়ী, হুমলা, জুমলা, রোলপা, দোলপা, মানাং এবং মুস্তাং সহ প্রায় এক ডজন জেলার উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই এলাকাগুলিতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ছিল ৩.০ ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে, শঙ্খুয়া সভা, রাসুয়া, বাজুরা, মুগু এবং কালিকোটের মতো উত্তর সীমান্ত এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব এলাকায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি সেগুলি হল রবিবার সকাল ৮:৪৫ মিনিটে কাঠমান্ডুতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওখালধুঙ্গায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস, দাদেলধুরায় ৫.৯ ডিগ্রি সেলসিয়াস, তাপলেজুংয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, বীরেন্দ্রনগরে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস, দিপায়ালে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ধানকুটায় ৫.৬ ডিগ্রি সেলসিয়াস, ঘোড়াহিতে ৭ ডিগ্রি সেলসিয়াস এবং পোখারায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন