
মস্কো, ১৮ অক্টোবর (হি স)। ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতির দাবি উড়িয়ে ফের রাশিয়ার শক্তিসম্পদ কেন্দ্রগুলিকে লক্ষ্য করল ইউক্রেন। রবিবার ইউক্রেনীয় হামলায় সেন্ট পিটার্সবার্গের একটি জ্বালানি রফতানিকেন্দ্রে আগুন ধরে যায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রবিবার ভোররাতে সাম্প্রতিককালে আকাশপথে অন্যতম বৃহত্তম হামলা চালিয়েছে জেলেনস্কির দেশ। রাশিয়া ১৫টি অঞ্চলে ১০০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে খবর।
ইউক্রেনের ড্রোন আছড়ে পড়তেই দাউদাউ করে আগন ধরে যায় সেন্ট পিটাসবার্গের জ্বালানি রফতানি কেন্দ্রটিতে। এছাড়াও শহর প্রশাসন জনিয়েছে, রুচি জ্বালানিকেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজোন-এর একটি লজিস্টিক সেন্টার এবং স্থানীয় প্রযুক্তি জায়ান্ট ভিকে-এর একটি ডেটা সেন্টারকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও উভয় সংস্থা নিশ্চিত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে, রাশিয়ার ১৫টি অঞ্চল, অধিকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া এবং কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১,০১৫টি ড্রোন ধ্বংস করেছে রুশ সেনা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত