
কাঠমান্ডু, ১৭ অক্টোবর (হি. স.): নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল শনিবার বিজ্ঞান ও উদ্ভাবন ক্ষেত্রে দুটি অধ্যাদেশ জারি করেছেন এবং দেশে জাতীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগার প্রতিষ্ঠা ও পরিচালনা সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছেন।
রাষ্ট্রপতি সচিবালয়ের সহকারী মুখপাত্র ধর্মরাজ গাইরের মতে, রাষ্ট্রপতি পাউডেল সরকারের সুপারিশে এই অধ্যাদেশগুলো জারি করেছেন। জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে ‘নেপাল একাডেমি অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অর্ডিন্যান্স, ২০২৬’ এবং ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অর্ডিন্যান্স, ২০২৬’।
গাইর বলেন, রাষ্ট্রপতি শুক্রবার জাতীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগার প্রতিষ্ঠা ও পরিচালনা সংক্রান্ত বিলটিও অনুমোদন করেছেন।
ফেডারেল পার্লামেন্টে পাস হওয়া এই বিলটি নেপালের সংবিধানের ১১৩(২) ধারার অধীনে অনুমোদিত
হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন