চোরবাগান বিপর্যয়ে আহতদের দেখতে হাসপাতালে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত দর্শনার্থীদের দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার ইএম বাইপা
আহতদের দেখতে হাসপাতালে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত দর্শনার্থীদের দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা।

হাসপাতালে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। প্রত্যেক আহতের যেন সর্বোত্তম ও উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করা হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত পদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তাঁরা। পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং সব রকম সহায়তার আশ্বাস দেন।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি রবিবারের পূর্বনির্ধারিত সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি স্থগিত রেখে আহতদের সঙ্গে দেখা করতে আসছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা ও ত্রাণকাজে পূর্ণ তৎপরতা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande