
কলকাতা, ১৮ অক্টোবর (হি. স.) : চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। শনিবারের সন্ধ্যায় এই দুর্ভাগ্যজনক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা। রবিবার সিএবি-র তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে যে, এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে সংস্থা। দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই প্রার্থনাও করেছে সিএবি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত