
শিমলা, ১৮ অক্টোবর (হি. স.): হিমাচল প্রদেশে মাদক পাচারের বিরুদ্ধে সাফল্য পুলিশের । রাজধানীর লোয়ার চক্কর এলাকা থেকে পুলিশ প্রায় ৫৬ গ্রাম মাদক (হেরোইন) সহ ২৮ বছর বয়সি এক মহিলাকে গ্রেফতার করেছে। এই ঘটনাটিতে মাদক সংক্রান্ত অপরাধে তরুণীদের জড়িত থাকার বিষয়টিও সামনে এনেছে।
রবিবার পুলিশের সূত্রে জানা গেছে , গ্রেফতারকৃত নারীর নাম হিনা, তিনি বিলাসপুর জেলার বাসিন্দা জগদীশের স্ত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শিমলার স্পেশাল সেলের একটি দল ১৫ ও ১৬ অক্টোবরের মধ্যবর্তী রাতে লোয়ার চক্করের একটি আবাসিক কক্ষে তল্লাশি চালায়। হিনার কাছ থেকে প্রায় ৫৬ গ্রাম মাদক উদ্ধার করা হয়। পুলিশ মাদকটি বাজেয়াপ্ত করে মামলার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন