
কলকাতা, ১৯ অক্টোবর (হি. স.) : বাংলা ও সার্ভিসেস পরস্পরের বিরুদ্ধে জিততে মরিয়া। ৫ দিনের খেলায় তিনদিনের মধ্যে ফয়সালা! দ্বিতীয় ম্যাচে বাংলা রঞ্জি ট্রফির খেলায় জিততে লড়াইয়ের ময়দানেই রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের খেলায় - ১২২ রানে সার্ভিসেস দলের প্রথম ইনিংস শেষ হয়েছে। এদিকে, প্রথম শ্রেণীর খেলায় বাংলার দ্বিতীয় ইনিংসে দলগত স্কোর - ১৪৬ রান। কার্যতঃ ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। শুধুমাত্র তাই নয়, মাত্র ১৪৬ রানে দ্বিতীয় ইনিংসেও বাংলার খেলোয়াড়েরা বেশ বিপাকে। প্রথম ইনিংসের চেয়েও দ্বিতীয় ইনিংসে ৩৮ রান কমে গেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলার সংগ্রহ এই খেলায় সাকুল্যে - ৩৩০ রান। এরপর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে সার্ভিসেস দল ১২ রান সংগ্রহ করেছে এবং বাংলার চেয়ে ১৯৬ রানে পিছিয়ে রয়েছে। জিততে হলে তাদের ১৯৭ রান দরকার। বাংলার প্রয়োজন - ১০ টি উইকেট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত