বাংলাদেশের পুজোমণ্ডপে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ২০ অক্টোবর (হি স): দুর্গাপুজোর আগে বাংলাদেশে একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় সংখ্যালঘু হিন্দুদের মনে আশঙ্কার মেঘ জমেছিল। আদৌ নিরাপদে দুর্গোৎসব পালন করা যাবে কিনা, তা নিয়ে ভাবিত হন সকলে। মঙ্গলবার পুজোর শেষ দিন অর্থাৎ নবমীতে দেশের কিছু পুজোমণ্ডপ
বাংলাদেশের পুজোমণ্ডপে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকা, ২০ অক্টোবর (হি স): দুর্গাপুজোর আগে বাংলাদেশে একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় সংখ্যালঘু হিন্দুদের মনে আশঙ্কার মেঘ জমেছিল। আদৌ নিরাপদে দুর্গোৎসব পালন করা যাবে কিনা, তা নিয়ে ভাবিত হন সকলে।

মঙ্গলবার পুজোর শেষ দিন অর্থাৎ নবমীতে দেশের কিছু পুজোমণ্ডপে ঘুরলেন সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সকাল ১১টা নাগাদ পৌঁছন রাধাগোবিন্দ মন্দিরে। তাঁকে অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বাবুতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুণ্ডু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশকান্তি নাগ।

মন্দিরে শিশু-কিশোরের দল সাংস্কৃতিক অনুষ্ঠান করে। তা বেশ উপভোগ করেন তারেক। পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয়ার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এবার বাংলাদেশে এই প্রশ্নও উঠছিল, দেশে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরও কি মৌলবাদীদের দাপট থাকবে? ফলে শঙ্কা নিয়ে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন হিন্দুরা। সেই ভয় কাটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলবার তিনি দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলার দুর্গা মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন। রংপুরের রাধাগোবিন্দ ধর্মসভা মন্দিরও পরিদর্শন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande