
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনে ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।
এ ছাড়া, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য