প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা, প্রতিমার নীচে চাপা পড়ে নদীতে তলিয়ে গেলেন ব্যক্তি; বন্ধ ফেরি পরিষেবা
নদিয়া, ২৩ অক্টোবর (হি.স.): প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিমার নীচে চাপা পড়ে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালনা ফেরিঘাটে। পরিস্থিতির জেরে বৃহস্পতিবার গভীর রাত থেকে শান্তিপুরের নৃসিংহপুর
প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা, প্রতিমার নীচে চাপা পড়ে নদীতে তলিয়ে গেলেন ব্যক্তি; বন্ধ ফেরি পরিষেবা


নদিয়া, ২৩ অক্টোবর (হি.স.): প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিমার নীচে চাপা পড়ে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালনা ফেরিঘাটে। পরিস্থিতির জেরে বৃহস্পতিবার গভীর রাত থেকে শান্তিপুরের নৃসিংহপুর ও কালনার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকালেও পরিষেবা চালু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে জরুরি প্রয়োজনে নদী পারাপার করতে আসা সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনাটি ঘটে। নিরঞ্জন করতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়ে এক ব্যক্তি নদীতে তলিয়ে যান। এই ঘটনার পর কালনা ফেরিঘাটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বারোয়ারির কয়েকজন সদস্য ফেরিঘাটে এসে হামলা চালান। এর পর নিরাপত্তার কথা মাথায় রেখে রাত থেকেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। নৃসিংহপুর ঘাটের মাঝিদের বক্তব্য, কালনা ঘাটে ঘটে যাওয়া ঘটনার পর ঘাট মালিকের নির্দেশেই আপাতত পরিষেবা বন্ধ রয়েছে।

শুক্রবার সকালেও ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রতিদিন এই নদীপথ দিয়ে অসংখ্য নিত্যযাত্রী যাতায়াত করেন। পাশাপাশি, জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদেরও এই ফেরিঘাট দিয়ে নদী পার করে নিয়ে যাওয়া হয়। ফলে ফেরি পরিষেবা বন্ধ থাকায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ বাড়ছে।

কবে থেকে ফেরি পরিষেবা ফের স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। গুরুত্বপূর্ণ এই নদীপথে পরিষেবা বন্ধ থাকায় জনজীবনে তার প্রভাব পড়তে শুরু করেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ফেরি চলাচল চালুর দাবি জানিয়েছেন সমস্যায় পড়া যাত্রীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande