তিন দিনের ব্যক্তিগত ও পারিবারিক তীর্থযাত্রায় ভারতে যাচ্ছেন রবি লমিছানে
কাঠমান্ডু, ২৩ অক্টোবর (হি. স.): নেপালের শাসক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) চেয়ারম্যান রবি লমিছানে তিন দিনের সফরে ভারতে যাচ্ছেন। তাঁর এই সফরকে একটি ব্যক্তিগত ও পারিবারিক তীর্থযাত্রা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর ব্যক্তিগত সচিবালয় অনুসা
তিন দিনের ব্যক্তিগত ও পারিবারিক তীর্থযাত্রায়  ভারতে যাচ্ছেন রবি লমিছানে


কাঠমান্ডু, ২৩ অক্টোবর (হি. স.): নেপালের শাসক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) চেয়ারম্যান রবি লমিছানে তিন দিনের সফরে ভারতে যাচ্ছেন। তাঁর এই সফরকে একটি ব্যক্তিগত ও পারিবারিক তীর্থযাত্রা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁর ব্যক্তিগত সচিবালয় অনুসারে, তিনি শুক্রবার তিন দিনের জন্য ভারতের উদ্দেশে রওনা হবেন।

ব্যক্তিগত সচিবালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, লমিছানে তিন দিনের এই আধ্যাত্মিক ও পারিবারিক তীর্থযাত্রা শেষে দেশে ফিরবেন।

এই সফরকালে লমিছানে তাঁর পরিবারের সঙ্গে ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের কাইঞ্চি ধাম এবং আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দির পরিদর্শন করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande