ভোট বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে গণতান্ত্রিক দলগুলিকে স্বাগত জানাবে কংগ্রেস: কেশবচন্দ্র যাদব
বাঁকুড়া, ২৪ অক্টোবর (হি. স.) : আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধান লক্ষ্য সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও কে মান্যতা দিয়ে যে কোনও গনতান্ত্রিক দলকেই স্বাগত জানাবে কংগ্রেস। শনিবার বাঁকুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়া ধর্মশালায় আয়োজিত জাতীয় কংগ্রেসের ভো
ভোট বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে গণতান্ত্রিক দলগুলিকে স্বাগত জানাবে কংগ্রেস: কেশবচন্দ্র যাদব


বাঁকুড়া, ২৪ অক্টোবর (হি. স.) : আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধান লক্ষ্য সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও কে মান্যতা দিয়ে যে কোনও গনতান্ত্রিক দলকেই স্বাগত জানাবে কংগ্রেস। শনিবার বাঁকুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়া ধর্মশালায় আয়োজিত জাতীয় কংগ্রেসের ভোট বাঁচাও ,দেশ বাঁচাও আন্দোলনের জেলায় কর্মসূচির রূপরেখা নির্ধারণ নিয়ে সভায় উপস্থিত জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক কেশবচন্দ্র যাদব সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়ে বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে যেভাবে ভোটচুরি করে গণতন্ত্রকে হাসাস্পদ করে তুলেছে তার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলন চলছে। এই আন্দোলন এরাজ্যেও ছড়িয়ে দিতে কংগ্রেস নেতৃত্ব মাঠে নেমেছে। তিনি আশা প্রকাশ করে বলেন এরাজ্যেও কংগ্রেস ভালো ফল করবে।ইতিমধ্যেই তৃনমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু নেতা কর্মী কংগ্রেসে সামিল হয়েছেন।

রাজ্যে আসন্ন পুরভোটে কী কংগ্রেস তৃনমূলের সঙ্গে জোট বাঁধবে ?এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা বহু চর্চার বিষয়,তবে দেশ ও গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর লক্ষ্যে ইন্ডিয়া জোটে সবাই স্বাগত।

জেলা কংগ্রেস সভাপতি অভিষেক বিশ্বাস জানান জাতীয় কংগ্রেসের ভোট বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচি সারা জেলা জুড়ে পালিত হবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande