
কাঠমাণ্ডু, ২৪ অক্টোবর (হি.স.): ভারতে আগামী সপ্তাহে শক্তিশালী ঝড়ের সম্ভাবনার প্রেক্ষিতে নেপালের আবহাওয়া দফতর সেদেশেও উচ্চ সতর্কতা জারি করেছে।নেপালের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব অংশে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপালের আবহাওয়া প্রভাবিত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময়ে নেপালের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে|
শনিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দফতর জানিয়েছে, সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে যাতায়াত, কৃষি এবং পর্যটন ক্ষেত্রগুলি প্রভাবিত হতে পারে। এর জেরে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ