২৪ ঘণ্টা পেরিয়েও খোঁজ নেই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর, উদ্বিগ্ন পরিবার
হুগলি, ২৪ অক্টোবর (হি.স.): উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। বাবার সন্ধানে শুক্রবার থেকে হাসপাতাল ও বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যাচ্ছেন তাঁর দুই ছেলে। প্রিয়জনের কো
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল


হুগলি, ২৪ অক্টোবর (হি.স.): উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। বাবার সন্ধানে শুক্রবার থেকে হাসপাতাল ও বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যাচ্ছেন তাঁর দুই ছেলে। প্রিয়জনের কোনও সন্ধান না পেয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে হাসপাতাল থেকে ওই রোগী নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছেছেন জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

গতকাল থেকেই বাবার সন্ধানে ছুটে বেড়াচ্ছেন তাঁর দুই ছেলে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবার কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে তাঁদের। হাসপাতাল থেকে কীভাবে ওই রোগী নিখোঁজ হলেন এবং তাঁর সন্ধান পেতে কী পদক্ষেপ করা হচ্ছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পরিবার।

২৪ ঘণ্টা পেরিয়েও নিখোঁজ রোগীর সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে। দ্রুত তাঁর সন্ধান মিলুক, সেই আশাতেই অপেক্ষা করছে পরিবার।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande