ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা
কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ অঞ্চল, তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৬ অক্টোবর নাগাদ সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন
১৮-২২ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, পুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি!


কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ অঞ্চল, তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৬ অক্টোবর নাগাদ সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে সরে যেতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন রাজ্যের প্রায় সব জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও, ২৭ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওই দিন মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা বৃষ্টি হতে পারে। এরপর ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে।মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। আগামী ২৬ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে, এরপর ২৭ তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২৭ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande