
হুগলি, ২৪অক্টোবর (হি.স.): সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা নিয়ে খানাকুলের নতিবপুর সাঁতরাপাড়া লক্ষ্মীপুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শনিবার এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। ফিতে কেটে তিনি শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের গুরুত্ব অপরিসীম। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে লক্ষ্মীপুজো কমিটির এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ দেখা যায়।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদানের মতো মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হন বিধায়ক সুশান্ত ঘোষ। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকার বাসিন্দাদের মধ্যে মানবিকতার বার্তা ছড়িয়ে দিল।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা