রাইজিং স্টারস এশিয়া কাপের সূচি প্রকাশ
কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.) : আগামী ১৯ নভেম্বর থেকে কাতারের মাটিতে শুরু হচ্ছে ছেলেদের রাইজিং স্টারস এশিয়া কাপের নতুন আসর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এবারের আসরটি হতে যাচ্ছে ৫০ ওভারের। শনিবার টুর্নামেন্টের পূর্ণ
রাইজিং স্টারস এশিয়া কাপের সূচি প্রকাশ


কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.) : আগামী ১৯ নভেম্বর থেকে কাতারের মাটিতে শুরু হচ্ছে ছেলেদের রাইজিং স্টারস এশিয়া কাপের নতুন আসর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এবারের আসরটি হতে যাচ্ছে ৫০ ওভারের। শনিবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে এসিসি।

এই আসরের ম্যাচগুলো দোহার দুটি ভেন্যু—ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে অনুষ্ঠিত হবে।

আটটি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং, চিন ও বাংলাদেশ।

'বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি:

১৯ নভেম্বর: বাংলাদেশ 'এ' বনাম হংকং, চিন (দুপুর ১১:৩০) | শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ' (বিকেল ৩:৩০)।

২০ নভেম্বর: পাকিস্তান 'এ' বনাম ইউএই (দুপুর ১১:৩০) | ভারত 'এ' বনাম নেপাল (বিকেল ৩:৩০)।

২১ নভেম্বর: শ্রীলঙ্কা 'এ' বনাম হংকং, চিন (দুপুর ১১:৩০)। বাংলাদেশ 'এ' বনাম আফগানিস্তান 'এ' (বিকেল ৩:৩০)।

২২ নভেম্বর: ইউএই বনাম নেপাল (দুপুর ১১:৩০) | ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' (বিকেল ৩:৩০)।

২৩ নভেম্বর: আফগানিস্তান 'এ' বনাম হংকং, চিন (দুপুর ১১:৩০)। শ্রীলঙ্কা 'এ' বনাম বাংলাদেশ 'এ' (বিকেল ৩:৩০)।

২৪ নভেম্বর: ভারত 'এ' বনাম ইউএই (দুপুর ১১:৩০)।পাকিস্তান 'এ' বনাম নেপাল (বিকেল ৩:৩০)।

নকআউট পর্ব:

২৬ নভেম্বর (প্রথম সেমিফাইনাল): এ১ বনাম বি২ (বিকেল ৩:৩০)।

২৭ নভেম্বর (দ্বিতীয় সেমিফাইনাল): বি১ বনাম এ২ (বিকেল ৩:৩০)।

২৯ নভেম্বর (ফাইনাল): বিকেল ৩:৩০)।

খেলা শুরু ভারতীয় সময় অনুসারে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande