ব্ল্যাকমেল করে নাবালিকাকে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের অভিযোগ, পুলিশের তৎপরতায় উদ্ধার
শান্তিপুর, নদিয়া, ২৬ অক্টোবর (হি.স.): ব্ল্যাকমেল করে ফুসলিয়ে ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে নাবালিকার পরিবার। সোমবার পুলিশের তৎপরতায় নাবালিকাকে উদ্ধ
মেয়ে কে আটকে রেখে অত্যাচার


শান্তিপুর, নদিয়া, ২৬ অক্টোবর (হি.স.): ব্ল্যাকমেল করে ফুসলিয়ে ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে নাবালিকার পরিবার। সোমবার পুলিশের তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নাবালিকার পরিবারের অভিযোগ, গত ২৪ অক্টোবর শান্তিপুর থানা এলাকার বাড়ি থেকে তাঁদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায় রানাঘাট থানার জিরাটপাড়ার বাসিন্দা সুদীপ ব্যাপারী, যাঁর বাবার নাম সমীর ব্যাপারী। পরিবারের দাবি, একটি আপত্তিকর ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে নাবালিকাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। অভিযোগ, এরপর তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে প্রায় সাড়ে চার দিন আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande