তাহেরপুর পুলিশের অভিযান, ঘোড়াঘাটা থেকে উদ্ধার ১৬টি পুশু ; গ্রেফতার দেগঙ্গার বাসিন্দা
নদিয়া, ২৬ অক্টোবর (হি.স.): সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি পশু উদ্ধার করল নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা সাদ্দাম মল্লিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযান ঘিরে এলাকায় চাঞ্চ
গরু উদ্ধার


নদিয়া, ২৬ অক্টোবর (হি.স.): সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি পশু উদ্ধার করল নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা সাদ্দাম মল্লিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘোড়াঘাটা এলাকার কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় পশু আটকে রাখার খবর পেয়ে অভিযান চালান তাহেরপুর থানার পুলিশকর্মীরা। সেখান থেকেই বাঁধা অবস্থায় ১৬টি পশু উদ্ধার করা হয়। ঘটনায় সাদ্দাম মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বয়স আনুমানিক ৩৪ বছর। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত দোগাছিয়া এলাকায়, বেলিয়াঘাটা ব্রিজের কাছে।

তবে উদ্ধার হওয়া পশুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলিকে সেখানে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় কোনও গাড়ি বাজেয়াপ্ত করার তথ্য মেলেনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande