
দুর্গাপুর, ২৬ অক্টোবর (হি. স.) : ডুলির তার জড়িয়ে প্রায় ২০০ ফুট নীচে খনিতে আটকে পড়ল ১৪ জন শ্রমিক। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইসিএলের পান্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার কুমারডিহি কোলিয়ারীতে। ঘটনায় জানা গেছে, এদিন ওই কোলিয়ারীতে ৬ জন শ্রমিক কাজ করছিল। দ্বিতীয়ত সিফটে ৮ জন শ্রমিক নামছিল। তাদের নামার পর, নীচে থাকা ৬ জন উপরে উঠে আসত। এসময় আচমকা ডুলির তার কেনভাবে আটকে যায়। ফলে ১৪ জন শ্রমিক খনিতে আটকে পড়ে। ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়ে খনিশ্রমিক মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসিএলের বিপর্যয় মোকাবিলা দল। পৌঁছায় পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী। তিনি বলেন, শ্রমিকদের উদ্ধার করা এখন প্রাথমিক কাজ। খাবার জল পৌঁছানো হয়েছে। উদ্ধারকারীদল উদ্ধারের কাজ করছেন।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা