বাড়ির ছাদের বালতি থেকে উদ্ধার বোমা, মল্লারপুরে চাঞ্চল্য
বীরভূম, ২৬ অক্টোবর (হি.স.): রবিবার রাতে বীরভূমের মল্লারপুর থানা এলাকার জোবুনি গ্রামে চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক ইজামউদ্দিন শেখকে গ্রেফতার করা হ
বাড়ির ছাদের বালতি থেকে উদ্ধার বোমা, মল্লারপুরে চাঞ্চল্য


বীরভূম, ২৬ অক্টোবর (হি.স.): রবিবার রাতে বীরভূমের মল্লারপুর থানা এলাকার জোবুনি গ্রামে চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক ইজামউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে মল্লারপুর থানার আধিকারিকরা গোপন সূত্র মারফত খবর পান যে, জোবুনি গ্রামের বাসিন্দা ইজামউদ্দিন শেখের বাড়িতে বোমা মজুত রয়েছে। খবর পেয়েই পুলিশ দলবল নিয়ে ওই বাড়িতে হানা দেয়। এরপর পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ছাদে রাখা একটি প্লাস্টিকের বালতির ভেতর থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। বাড়ির মালিক ইজামউদ্দিন শেখকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কী উদ্দেশ্যে বাড়ির ছাদে এভাবে বোমা মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত ইজামউদ্দিন শেখকে জিজ্ঞাসাবাদ করে সূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। হঠাৎ গ্রাম থেকে বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande