শিমলায় মাদক–সহ গ্রেফতার ১
শিমলা, ২৬ অক্টোবর (হি.স): হিমাচল প্রদেশের শিমলায় পুলিশের তৎপরতায় মাদক সহ গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, শিমলা থানার অন্তর্গত পরেচি এলাকায়। তল্লাশি চালিয়ে একটি ঘরের আলমারি থেকে পুলিশ উদ্ধার করেছে লুকিয়ে রাখা প্রায় ১৬ গ্রাম ম
শিমলায় মাদক–সহ গ্রেফতার ১


শিমলা, ২৬ অক্টোবর (হি.স): হিমাচল প্রদেশের শিমলায় পুলিশের তৎপরতায় মাদক সহ গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, শিমলা থানার অন্তর্গত পরেচি এলাকায়। তল্লাশি চালিয়ে একটি ঘরের আলমারি থেকে পুলিশ উদ্ধার করেছে লুকিয়ে রাখা প্রায় ১৬ গ্রাম মাদক (হেরোইন) । সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অভিষেক ঠাকুর। সে শিমলার পরেচি এলাকার বাসিন্দা ।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরেচির একটি আবাসিক এলাকার ঘরে তল্লাশি চালায়। সেই সময় কাঠের আলমারির ওপরের তাকে রাখা দুটি বাক্সের পিছন থেকে উদ্ধার হয় দুটি স্বচ্ছ প্যাকেট, যার মধ্যে থেকে পাওয়া যায় প্রায় ১৬ গ্রাম মাদক ( হেরোইন ) । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande