জম্মুর শিব বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ১২টি দোকান
জম্মু, ২৬ অক্টোবর (হি.স): জম্মু ও কাশ্মীরের শিব বাজারে লাগলো ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে। ভয়াবহ অগ্নিকান্ডে জেরে ভস্মীভূত প্রায় ১২টি দোকান । সোমবার দমকল বিভাগের এক আধিকারিক জানান, রবিবার মধ্যরাতের দিকে শিব বাজারে আগুন লাগার খবর পা
জম্মুর শিব বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ১২টি দোকান


জম্মু, ২৬ অক্টোবর (হি.স): জম্মু ও কাশ্মীরের শিব বাজারে লাগলো ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে। ভয়াবহ অগ্নিকান্ডে জেরে ভস্মীভূত প্রায় ১২টি দোকান ।

সোমবার দমকল বিভাগের এক আধিকারিক জানান, রবিবার মধ্যরাতের দিকে শিব বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই দমকলের একাধিক ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের ভয়াবহতা দেখে প্রায় আট থেকে দশটি দমকলের গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে । দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১২টি দোকান । এর মধ্যে ঠিক কতগুলি দোকান সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়েছে, তার মূল্যায়ন করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande