আউরাইয়ায় চুরি যাওয়া ডাম্পারের ট্রলি সহ গ্রেফতার ১
আউরাইয়া, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের আউরাইয়ায় পুলিশের তৎরপরতায় উদ্ধার চুরি যাওয়া ডাম্পারের ট্রলি এবং গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে , আউরাইয়া থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তেজ সিং। সে আগ
আউরাইয়ায় চুরি যাওয়া ডাম্পারের ট্রলি সহ গ্রেফতার ১


আউরাইয়া, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের আউরাইয়ায় পুলিশের তৎরপরতায় উদ্ধার চুরি যাওয়া ডাম্পারের ট্রলি এবং গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে , আউরাইয়া থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তেজ সিং। সে আগ্রা পুলিশ কমিশনারেটের মনসুখ কা পুরওয়া থানার অন্তর্গত পলখরা গ্রামের বাসিন্দা। বর্তমানে সে আগ্রার পিনাহাট কসবা এলাকায় ভাড়াবাড়িতে থাকতো । তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে একটি নীল রঙের ১২ চাকার ডাম্পার ট্রলি এবং অপরাধে ব্যবহৃত ছ'চাকার ট্রাক ডাম্পার উদ্ধার করেছে।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে ভাউপুর হাইওয়ে রোড ওভারব্রিজের কাছে তল্লাশি অভিযান চালায় এবং গ্রেফতার হয় তেজ সিং। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande