নয়ডায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বিদেশি ছাত্রের
নয়ডা, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের নয়ডা নলেজ পার্ক এলাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, নয়ডা থানার অন্তর্গত এলাকায়। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো শারদা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নামিবিয়ার এক ছাত্রের। । সোমবার প
নয়ডায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বিদেশি ছাত্রের


নয়ডা, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের নয়ডা নলেজ পার্ক এলাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, নয়ডা থানার অন্তর্গত এলাকায়। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো শারদা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নামিবিয়ার এক ছাত্রের। । সোমবার পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম পিটার তাঙ্গিনী তুতলানি (৩২)। সে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার বাসিন্দা। সে শারদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত।

সোমবার এক পুলিশ আধিকারিক রবিবার রাতে ওই ছাত্র বোড়াকি থেকে মুম্বইগামী ফ্রেইট করিডোর রেললাইনের ওপর উঠে পড়েছিলেন। সেই সময় তিনি একটি ট্রেনের ধাক্কায় আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande