প্রকাশ্যে 'বেপরওয়া'- র প্রথম পোস্টার, প্রথমবার জুটি বাঁধলেন আহান পাণ্ডে ও শর্বরী
মুম্বই, ২৬ অক্টোবর (হি.স): আসন্ন ছবির শিরোনাম ঘোষণা করল যশরাজ ফিল্মস। আহান পাণ্ডে ও শর্বরী অভিনীত এই ছবির নাম রাখা হয়েছে ''বেপরওয়া'। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর এবং এর প্রযোজক আদিত্য চোপড়া। নির্মাতারা ছবির নামের পাশাপাশি এর একটি টিজার প
প্রকাশ্যে বেপরওয়া'- র প্রথম পোস্টার, প্রথম বার জুটি বাঁধলেন আহান পাণ্ডে ও শর্বরী


মুম্বই, ২৬ অক্টোবর (হি.স): আসন্ন ছবির শিরোনাম ঘোষণা করল যশরাজ ফিল্মস। আহান পাণ্ডে ও শর্বরী অভিনীত এই ছবির নাম রাখা হয়েছে 'বেপরওয়া'। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর এবং এর প্রযোজক আদিত্য চোপড়া। নির্মাতারা ছবির নামের পাশাপাশি এর একটি টিজার পোস্টারও প্রকাশ করেছেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালের ২৬ মার্চ।

'বেপরওয়া'-র মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আহান পাণ্ডে ও শর্বরী। এর আগে 'সাইয়ারা ছবির মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছিলেন আহান পাণ্ডে। ছবির শিরোনাম ও টিজার পোস্টার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে এই নতুন জুটিকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা । তবে নির্মাতারা আপাতত ছবির কাহিনি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

প্রসঙ্গত, পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে যশরাজ ফিল্মসের এটি একটি বড় প্রত্যাবর্তন। এর আগে তিনি এই প্রোডাকশন হাউসের ব্যানারে 'সুলতান' এবং 'টাইগার জিন্দা হ্যায়'-র মতো সফল ছবি পরিচালনা করেছিলেন। ওই ছবিগুলি দর্শকের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পেয়েছিল। ফলে 'বেপরওয়া' ছবিতেও যে রোমান্স এবং অ্যাকশনের জমজমাট মিশ্রণ দেখা যাবে, তা বলাই বাহুল্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande