মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): সোমবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আদিকবি মহর্ষি বাল্মীকি তাঁর অমর সৃষ্টি ''রামায়ণ''-এর মাধ্যমে ভগবান শ্রীরামের আদর্শ, সত
মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের


নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): সোমবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আদিকবি মহর্ষি বাল্মীকি তাঁর অমর সৃষ্টি 'রামায়ণ'-এর মাধ্যমে ভগবান শ্রীরামের আদর্শ, সত্য, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁর রচনা ভারতীয় সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও মানবিক অনুভূতির এক অমূল্য ভান্ডার। মহর্ষি বাল্মীকিকে প্রণাম, যিনি সমাজকে পুণ্য, সম্প্রীতি ও একটি আদর্শ জীবনযাপনের অনুপ্রেরণা দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, তপস্যা, জ্ঞান ও করুণার প্রতীক মহর্ষি বাল্মীকি রামায়ণের মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং এইভাবে সমগ্র মানবজাতিকে কর্তব্য ও ধর্মের পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর এই অনন্য অবদানের জন্য মানব সমাজ সর্বদা তাঁর কাছে ঋণী থাকবে।

বিদেশ মন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর বলেন, সত্য, করুণা ও নৈতিক আচরণের ওপর মহর্ষি বাল্মীকির চিরন্তন শিক্ষা সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, মহাকাব্য 'রামায়ণ'-এর রচয়িতা, 'আদিকবি' মহর্ষি বাল্মীকি সমগ্র মানবজাতিকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের আদর্শ চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তাঁর পবিত্র চিন্তাভাবনা সকলকে শুদ্ধ আচরণের পাশাপাশি সংযম, সত্য ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের শিক্ষা দেয়। ভবিষ্যতেও তা একইভাবে অনুপ্রাণিত করে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande