ফাররুখাবাদে সাত পুলিশকর্মীকে বদলির নির্দেশ
ফাররুখাবাদ, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের ফাররুখাবাদে এমএলসি নির্বাচনে রাজেপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের গেটে ডিউটির সময় মোবাইল দেখার অভিযোগে বড় পদক্ষেপ নেওয়া হলো পুলিশ বিভাগে। এক উপ-পরিদর্শক সহ মোট সাত জন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি করলেন
ফাররুখাবাদে সাত পুলিশকর্মীকে বদলির নির্দেশ


ফাররুখাবাদ, ২৬ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের ফাররুখাবাদে এমএলসি নির্বাচনে রাজেপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের গেটে ডিউটির সময় মোবাইল দেখার অভিযোগে বড় পদক্ষেপ নেওয়া হলো পুলিশ বিভাগে। এক উপ-পরিদর্শক সহ মোট সাত জন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি করলেন পুলিশ সুপার আরতি সিং।

সোমবার পুলিশ সুপার জানান, রাজেপুর থানায় কর্মরত উপ-পরিদর্শক অরবিন্দ অবস্থী, মুখ্য কনস্টেবল মুকেশ কুমার ও অজয় কুমার এবং কনস্টেবল কুশলপাল সিং, রবীন্দ্র কুমার, ভাবনা, প্রিয়াঙ্কা, দীনেশ কুমার ও শিবরাজ সিংয়ের বিরুদ্ধে এই বদলির নির্দেশ জারি হয়েছে। এর মধ্যে শিবরামকে প্রধান মুহরির পদ দেওয়া হয়েছে এবং মহিলা কনস্টেবল ভাবনাকে কম্পিল থানায় বদলি করা হয়েছে। বাকি সাত পুলিশকর্মীকে রাজেপুর থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande