ফের এনকাউন্টার, গাইঘাটায় ঘটনার পুনর্নির্মাণের সময়ে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু
উত্তর ২৪ পরগণা, ২৭ অক্টোবর (হি.স.): রাজ্যে ফের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধর্ষণ ও খুনে অভিযুক্তের। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। মঙ্গলবার ভোররাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি ক
ঘটনায় এক পুলিশকর্মী জখম হন


উত্তর ২৪ পরগণা, ২৭ অক্টোবর (হি.স.): রাজ্যে ফের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধর্ষণ ও খুনে অভিযুক্তের। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। মঙ্গলবার ভোররাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সেই সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হয় অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত রবিবার গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় রবিবারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। কিন্তু, পুনর্নির্মাণ শেষে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি চালায় সে, এমনটাই পুলিশ সূত্রে দাবি।ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। সেই সময় আত্মরক্ষায় পাল্টা চার রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশের দাবি। গুলিতে জখম হয় অভিযুক্তও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande