
লন্ডন, ২৮ অক্টোবর (হি.স.) : অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল। মঙ্গলবার কারাবাও কাপ থেকে ছিটকে গেল গানাররা। মিকেল আর্তেতার দল টাইব্রেকারে অবিশ্বাস্যভাবে হেরে গেছে চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউনের কাছে।
এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে।
এই জয়ের ফলে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্লিটউড। জয়ের পর দলের খেলোয়াড়েরা জানান, গত মরসুমে চতুর্থ বিভাগের গ্রিমসবির কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের ঘটনা থেকে তারা অনুপ্রেরণা নিয়েছিলেন।
ইংলিশ ফুটবলের চতুর্থ বিভাগের দলের কাছে লিগ কাপ থেকে টানা দ্বিতীয়বার বিদায় নিল আর্সেনাল। এর আগে ২০১২-১৩ মরসুমে কোয়ার্টার ফাইনালে ব্র্যাডফোর্ড সিটির কাছে পেনাল্টি শুটআউটে হেরেছিল উত্তর লন্ডনের দলটি। অবশ্য এর আগে চতুর্থ বিভাগের দলগুলোর বিপক্ষে টানা আটটি ম্যাচে জিতেছিল তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি