
জলপাইগুড়ি, ২৮ অক্টোবর (হি.স.): এবার উত্তরবঙ্গের মূর্তি ও বানারহাট থেকেও দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। চলতি মরসুমে এই প্রথমবার। মূর্তি এবং বানারহাট থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পর্যটকরা। এমন দৃশ্যের সাক্ষী থাকায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও।
বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং ঝলমলে ছিল। ফলে আরও স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। মূলত অক্টোবরের শেষের দিকে প্রায় প্রতি বছরই এমন দৃশ্যের সাক্ষী থাকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া বিরল ঘটনা নয়। এবার মূর্তি ও বানারহাট থেকেও দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ