
শিমলা, ২৮ অক্টোবর (হি.স.): সনাতন ধর্মের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব করবা চৌথ উপলক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ সরকারি ছুটি ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। আগে এই উৎসবে কেবল মহিলা কর্মচারীদের জন্য ছুটির নিয়ম থাকলেও, এবার সরকারি নির্দেশিকা জারি করে পুরুষ কর্মচারীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য করা হয়েছে। ফলে রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ ওই দিন সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, আমার মনে হয় এই উৎসবটি পরিবারের সঙ্গে কাটানোর জন্য সকলেরই একদিনের সরকারি ছুটি পাওয়া উচিত। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে রাজ্য সরকারি সমস্ত দফতর, বোর্ড, নিগম এবং সরকারি-বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণ ছুটি বলবৎ থাকবে। পরিবারের সঙ্গে সকলে মিলে যাতে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন, সেই উদ্দেশ্যেই প্রশাসনের এই উদ্যোগ। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত রাজ্যের সরকারি কর্মচারী ও সাধারণ মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ