তরুণীকে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত
কুশীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের কুশীনগর জেলার হাটা কোতোয়ালি এলাকার বেলওয়া সুদামা গ্রামে এক তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রেমের সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক
প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে খুন, অভিযুক্ত আটক


কুশীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের কুশীনগর জেলার হাটা কোতোয়ালি এলাকার বেলওয়া সুদামা গ্রামে এক তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রেমের সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক যুবক তরুণীর বাড়িতে ঢোকেন। একটি ঘরে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তরুণীর গলায় আঘাত করা হয়। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরের দিকে ছুটে যান। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ঘরে ঢুকে তাঁরা অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। এরপর গ্রামবাসীরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার কেশব কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার পুলিশ সুপার জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কারণ এবং ঘটনার নেপথ্যে থাকা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande