
কলকাতা, ২৯ অক্টোবর (হি. স. ) : মুসলিম শ্রমিকদের জাপানে নিয়ে না যাওয়ার আর্জি জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের সঙ্গে ১০ বছর মেয়াদী একটি শ্রম চুক্তি স্বাক্ষর করেছেন। তাঁর প্রেক্ষিতে তথাগতবাবুর এই আর্জি।
তথাগতবাবু বৃহস্পতিবার লিখেছেন, প্রধানমন্ত্রী তাকাইচির প্রতি আবেদন: ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও সুইডেনের কী অবস্থা হয়েছে তা দেখুন। আর পোল্যান্ডের দিকে তাকান—ইউরোপের একমাত্র বিচক্ষণ দেশ।
আমরা আপনাদের দেশকে ভালোবাসি। আমি সবেমাত্র সেখান থেকে ফিরে এলাম। আপনারা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসুকে ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’ (আজাদ হিন্দ ফৌজ) গঠনে সহায়তা করেছিলেন। আমাদের বিচারপতি রাধাবিনোদ পাল যুদ্ধ-পরবর্তী টোকিও ট্রাইব্যুনালে বিচারক ছিলেন এবং তিনি জাপানি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনতে অস্বীকার করেছিলেন।
আত্মঘাতী (হারাকিরি বা সেপ্পুকু) সিদ্ধান্ত নেবেন না! আপনাদের শ্রমিকের প্রয়োজন হলে ভারত থেকে হিন্দু ও শিখদের নিয়ে আসুন। তারা কঠোর পরিশ্রমী, আইন মেনে চলে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে সহজেই মিশে যেতে পারে। তারা নিজেদের জন্য আলাদা কোনো আইন দাবি করবে না।
জয় হিন্দ। নিহন বানজাই (জাপান দীর্ঘজীবী হোক)।
তথাগতবাবু তাঁর আর্জি ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং ভারতে জাপ দূতাবাসের এক্স হ্যান্ডশেক সঙ্গেও যুক্ত করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশ-জাপান চুক্তিতে বাংলাদেশ প্রতি বছর ১ লাখ শ্রমিক জাপানে পাঠাবে বলে উল্লেখ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত