পাকিস্তানের স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী নারীসহ মৃত ৮
ইসলামাবাদ (পাকিস্তান), ২৯ অক্টোবর (হি. স.): সিন্ধু প্রদেশের থারপারকার জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক গর্ভবতী নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলা সদর মিঠির উদ্ধারকারী আধিকারিকরা ঘটনাটি নি
পাকিস্তানের স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী নারীসহ মৃত ৮


ইসলামাবাদ (পাকিস্তান), ২৯ অক্টোবর (হি. স.): সিন্ধু প্রদেশের থারপারকার জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক গর্ভবতী নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলা সদর মিঠির উদ্ধারকারী আধিকারিকরা ঘটনাটি নিশ্চিত করেছেন। সিন্ধু প্রদেশের মিরপুর খাস বিভাগের অন্তর্গত এই জেলাটিতে দেশের বৃহত্তম হিন্দু জনগোষ্ঠী বাস করে। প্রদেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এই জেলাটি থর মরুভূমির অংশ।

জানা গেছে , থারপারকার জেলার উদ্ধারকারী আধিকারিকরা জানিয়েছেন যে, পিএইচসিতে পার্ক করা একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণের ফলে আগুন লেগে গেলে এক গর্ভবতী নারীসহ সাতজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি অ্যাম্বুলেন্সে করে মিঠিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের মধ্যে একজন পথেই মারা যান। উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বদলানোর সময় পিএইচসিতে এই দুর্ঘটনাটি ঘটে। সহকারী কমিশনার ইরাম করিম নারেজো বলেছেন, বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করা ছিল ।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পিএইচসি ডিসপেনসার, অ্যাম্বুলেন্স চালক, একজন প্রহরী এবং আরেকজন কর্মচারী রয়েছেন। একজন গর্ভবতী নারী ও তাঁর সঙ্গে থাকা আরও দুজনও মারা গেছেন। আহতদের মধ্যে দুজন ধাত্রী এবং একজন নারী পরিচারিকা রয়েছেন। সিন্ধুর স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী জিয়াউল হাসান লানজার ঘটনাটি আমলে নিয়েছেন এবং থারপারকারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ও ডেপুটি কমিশনারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা চেয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande