১৫ নভেম্বর বেলপাহাড়ির সাহাদিতে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর, প্রস্তুতি জেলা প্রশাসনের
ঝাড়গ্রাম, ২৯ অক্টোবর (হি.স.): আদিবাসী সমাজের মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ নভেম্বর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সাহাদিতে মর্যাদার সঙ্গে উদযাপিত হতে চলেছে ''জনজাতীয় গৌরব দিবস'। এই বর্ণাঢ্য রাষ্ট্রীয় অনুষ্
प्रशासनिक अधिकारी व्यस्था देखते हुए


ঝাড়গ্রাম, ২৯ অক্টোবর (হি.স.): আদিবাসী সমাজের মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ নভেম্বর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সাহাদিতে মর্যাদার সঙ্গে উদযাপিত হতে চলেছে 'জনজাতীয় গৌরব দিবস'। এই বর্ণাঢ্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জঙ্গলমহলের প্রশাসনিক ও নিরাপত্তা মহলে তৎপরতা তুঙ্গে উঠেছে।

বুধবার সন্ধ্যায় ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশ সুপার মানব সিংলা সাহাদি ময়দানে প্রস্তাবিত সভাস্থলটি সরেজমিনে পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু এবং জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। সভাস্থল ছাড়াও ভিআইপিদের যাতায়াত পথ, পার্কিং ব্যবস্থা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা চূড়ান্ত করতে বৃহস্পতিবারও পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, পরিদর্শনকালে আধিকারিকরা মূল সমাবেশ মঞ্চ নির্মাণ, অস্থায়ী হেলিপ্যাড তৈরি, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের বসার সুব্যবস্থা এবং জরুরি চিকিৎসা পরিষেবার প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে কড়া ব্যারিকেড ও ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট তৈরি করা হচ্ছে, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে।

উল্লেখ্য, আদিবাসী ও জনজাতি সমাজের আত্মবলিদান, সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান জানাতে প্রতি বছর ১৫ নভেম্বর দেশজুড়ে পালিত হয় 'জনজাতীয় গৌরব দিবস'। সেই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখেই বেলপাহাড়ির সাহাদিতে এই মেগা কর্মসূচিকে সর্বাঙ্গীন সুন্দর ও নির্বিঘ্ন করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগিয়ে নিয়ে চলেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ




 

 rajesh pande