কিশোরীকে শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা! মানকরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল মা-বাবা র, পুলিশের জালে আটক ৪
দুর্গাপুর, ২৯ অক্টোবর(হি.স.): দিন দুপুরে বাড়ি ফেরার পথে কিশোরীকে শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা! মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল বাবা-মা র। এলাকাবাসী তৎপরতায় পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত চার যুবক। বৃহঃস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার মানকর
কিশোরীকে শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা! মানকরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল মা-বাবা র, পুলিশের জালে আটক ৪


দুর্গাপুর, ২৯ অক্টোবর(হি.স.): দিন দুপুরে বাড়ি ফেরার পথে কিশোরীকে শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা! মেয়েকে বাঁচাতে গিয়ে মাথা ফাটল বাবা-মা র। এলাকাবাসী তৎপরতায় পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত চার যুবক। বৃহঃস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার মানকরে। আহত এক কিশোরীর বাবা-মা চিকিৎসাধীন হাসপাতালে।

ঘটনায় জানা গেছে, নিগৃহীতা কিশোরী মানকরের বাসিন্দা। স্থানীয় একটি বস্ত্র বিপনীতে কাজ করে। এদিন দুপুর নাগাদ নিগৃহীতা কিশোরীর বান্ধবীর সঙ্গে খাবার খেতে বাড়ি ফিরছিল। ওইসময় মানকর মল্লিকপাড়া এলাকায় একটি টোটোতে থাকা ৫ যুবক কটুক্তি করে বলে অভিযোগ। যুবকদের কটুক্তি গুরুত্ব না দেওয়া, পুনরায় ফিরে আসে টোটোয় থাকা ৫ যুবক।

অভিযোগ, তখনই কিশোরীদের ধরে টানা হেঁচড়া শুরু করে। শ্লিলতাহানি ও অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। নিগৃহীতা কিশোরী জানান, জোরপুর্বক মোবাইল নং চায়। সেটা না দেওয়ায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাবাকে ফোন করি। বাড়ির সামনে রাস্তার ওপর মেয়েকে টানা হেঁচড়া করতে দেখে ছুটে আসে কিশোরীর বাবা। হিংস্র ওই যুবকদের হাত থেকে মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। অভিযোগ তখনই এক যুবক টোটোয় থাকা রড নিয়ে মাথা ফাটিয়ে দেয় আক্রান্ত এক কিশোরীর বাবার। চিৎকার শুনে ওই কিশোরীর মা' ছুটে আসে। তার মা'য়ের ওপর হামলা চালায় ওই যুবকরা। তারও মাথা ফাটিয়ে দেয়। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসে। আহত বাবা- মা কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর দেয় বুদবুদ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিকে বেগতিক বুঝে চম্পট দেয় হামলাকারীরা। যাদের মধ্যে একজন পার্শ্ববর্তী একজনের বাড়িতে ঢুকে পড়ে। পুলিশ পৌঁছাতে লুকিয়ে থাকা ওই যুবককে ধরিয়ে দেয় বাসিন্দারা। তল্লাশী চালিয়ে আরও ৩ জনকে আটক করে পুলিশ। আহত বাবা রাত্রেই থানায় গিয়ে লিখত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, ৪ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার পরই মামলা দায়ের হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande