শেয়ার বাজারে লেনদেনে তেজি ভাব, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : উত্থান- পতনের পর ঘরোয়া শেয়ার বাজারে চাঙ্গা হয়ে উঠেছে সূচক। বৃহস্পতিবারডসকালে বাজার খোলার পর পরই বেচাকেনার চাপে সেনসেক্স ও নিফটি কিছুটা নিচে নেমেছিল। তবে নিম্নমুখী স্তর থেকে ঘুরে দাঁড়িয়ে শুরু হওয়া শেয়ার কেনার তোড়ে ব
শেয়ার বাজার


নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : উত্থান- পতনের পর ঘরোয়া শেয়ার বাজারে চাঙ্গা হয়ে উঠেছে সূচক। বৃহস্পতিবারডসকালে বাজার খোলার পর পরই বেচাকেনার চাপে সেনসেক্স ও নিফটি কিছুটা নিচে নেমেছিল। তবে নিম্নমুখী স্তর থেকে ঘুরে দাঁড়িয়ে শুরু হওয়া শেয়ার কেনার তোড়ে বাজার দ্রুত সবুজ জোনে প্রবেশ করে। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, সেনসেক্স ০.২৯ শতাংশ এবং নিফটি ০.১৮ শতাংশ মজবুত হয়ে লেনদেন করছিল।

বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এদিন ২২.৪৪ পয়েন্ট বা ০.০৩ শতাংশ পতনের সঙ্গে ৭৩,২৬৮.৪৭ পয়েন্টে খোলে। বাজারে লেনদেন শুরু হতেই বিক্রির চাপে তা ৭৩,১৮১.৯০ পয়েন্টের সর্বনিম্ন স্তরে নেমে যায়। এইচডিএফসি ব্যাংক ও এলঅ্যান্ডটি-র মতো হেভিওয়েট শেয়ারে পতনই এর মূল কারণ ছিল। তবে শীঘ্রই নিচ থেকে ক্রেতারা আসায় সেনসেক্স ঘুরে দাঁড়ায় এবং এক সময় ৭৩,৫২১.৫২ পয়েন্টের উচ্চতায় পৌঁছে যায়। সকাল ১০টা নাগাদ সেনসেক্স ২১২.৭২ পয়েন্ট বা ০.২৯ শতাংশ শক্তিবৃদ্ধি করে ৭৩,৪৫৮.৭৫ পয়েন্টে অবস্থান করছিল।

অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৮.২০ পয়েন্ট বা ০.০৪ শতাংশ দুর্বল হয়ে ২২,৬৯০.৬৫ পয়েন্টে দিন শুরু করে। বিক্রির চাপে তা ২২,৬৫৬.৭৫ পয়েন্টে নামলেও সামান্য পরেই তা ঘুরে দাঁড়ায় এবং প্রথম ২০ মিনিটের মধ্যে ২২,৭৬৯.৭০ পয়েন্টের উচ্চস্তর স্পর্শ করে। সকাল ১০টা পর্যন্ত লেনদেনে নিফটি ৪১.৩০ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ২২,৭৪০.১৫ পয়েন্টে লেনদেন করছিল।

এদিনের প্রাক-সকালের লেনদেনে মোট ২,৬৭১টি সংস্থায় সক্রিয় কারবার চলেছে। এর মধ্যে ১,৩৮৪টি শেয়ার লাভ করে সবুজ জোনে এবং ১,২৮৭টি শেয়ার লোকসান করে লাল জোনে ছিল। সেনসেক্সের ৩০টি সংস্থার মধ্যে ২০টি শেয়ার এবং নিফটির ৫০টি সংস্থার মধ্যে ২৭টি শেয়ার সবুজ সঙ্কেতে লেনদেন করছিল।

সকাল ১০টা পর্যন্ত বাজার দরে ঊর্ধ্বমুখী সংস্থার তালিকায় শীর্ষে ছিল আদানি পোর্টস (২.৪০%), পাওয়ার গ্রিড কর্প (১.৫১%), আদানি এন্টারপ্রাইজ (১.৪৩%), টাইটান কোম্পানি (১.৪০%) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (১.৩০%)। অন্যদিকে পতনের মুখে থাকা সংস্থার তালিকায় ছিল ট্রেন্ট (২.২৫%), মারুতি সুজুকি (১.১৮%), সিয়াপ্লা (১.০৭%), নেসলে (১.০৬%) এবং হিন্ডালকালো (১.০১%)।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande