উত্তর প্রদেশ বিজেপির কার্যসমিতির বৈঠকের উদ্বোধন অমিত শাহের
লখনউ, ৩০ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার লখনউয়ের ডঃ রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজেপির রাজ্য কার্যসমিতির বৈঠকের উদ্বোধন করেন। এই উপলক্ষে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ
উত্তর প্রদেশ বিজেপির কার্যসমিতির বৈঠকের উদ্বোধন অমিত শাহের


লখনউ, ৩০ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার লখনউয়ের ডঃ রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজেপির রাজ্য কার্যসমিতির বৈঠকের উদ্বোধন করেন। এই উপলক্ষে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের ইন-চার্জ বিনোদ তাওড়ে, বিজেপি রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং, স্মৃতি ইরানি, ডঃ লক্ষ্মীকান্ত বাজপেয়ী, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক সহ দলের অন্যান্য বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

রাজ্য কার্যসমিতির এই বৈঠকে দলের কেন্দ্রীয় পদাধিকারী, রাজ্য প্রভারী, সহ-প্রভারী, রাজ্য পদাধিকারী, রাজ্য কার্যসমিতির সদস্য, রাজ্য কার্যসমিতির বিশেষ আমন্ত্রিত সদস্য, স্থায়ী আমন্ত্রিত সদস্য, লোকসভা ও রাজ্যসভার সাংসদ, ২০২৪-এর লোকসভা প্রার্থী, বিধায়ক, এমএলসি, ২০২২-এর বিধানসভা প্রার্থী, আঞ্চলিক সভাপতি, আঞ্চলিক সাধারণ সম্পাদক, মেয়র, জেলা পরিষদ সভাপতি, পুরসভা/নগর পঞ্চায়েত সভাপতি, মোর্চাগুলির রাজ্য সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক, আঞ্চলিক সভাপতি, আঞ্চলিক সাধারণ সম্পাদক, জেলা প্রভারী, জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন। এছাড়া ইউপি শৃঙ্খলা রক্ষা সমিতি, রাজ্য মিডিয়া আহ্বায়ক/সহ-আহ্বায়ক, মুখপাত্র, মিডিয়া প্যানেলিস্ট, রাজ্য সোশ্যাল মিডিয়া আহ্বায়ক/সহ-আহ্বায়ক, সদর দফতর প্রভারী/সহ-প্রভারী, ডিসিবি চেয়ারম্যান, বিধানসভা প্রভারী, বিধানসভা বিস্তারক সহ অন্যান্য প্রধান দলীয় পদাধিকারীরাও এতে অংশ নিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande